বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইলের পৌলি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রেলসেতু ও মহাসড়...



টাঙ্গাইলের পৌলি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে রেলসেতু ও মহাসড়ক ব্রীজ//দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন



মোঃ রাশেদ খান মেনন (রাসেল)/

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইলে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড টাঙ্গাইলের আদালত


টাঙ্গাইলে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড
টাঙ্গাইলের মির্জাপুরে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড দিয়েছেন টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা ফারহানা ফেরদৌস। আজ দুপুরে এ দন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো ছেলে জহুরুল ইসলাম (৫৫), তার সহযোগী লুকিমুদ্দিন (৪০), আব্দুল মান্নান (৪০) ও আসাদুজ্জামান মিয়া (৪২)। আসামীদের সবাই পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাগুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল আওয়ালের সাথে তারই ছেলে জহুরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাত ১টার দিকে ছেলে জহুরুলসহ দন্ডপ্রাপ্ত তার সহযোগীরা আওয়ালের ঘরে প্রবেশ করে ব্লেড দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে হত্যা করে। এ ঘটনায় মির্জাপুর থানার তৎকালীন উপ পরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদি হয়ে একই বছরের ১ আগস্ট একটি হত্যা মামলা করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক এই দন্ডাদেশ দেন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইল শহরে পৌর উদ্যান এর সামনে দিনে দুপুরে কলেজ ছাত্রীকে হেনস্থা



জনতার তোপের মুখে ইফটিজার ক্ষমা চাইল।

আমরা প্রতিবাদ না করলে হয়তবা বড় কিছু ঘটতে পারতো।

আল্লাহ্ সকল মা বোনকে হেফাজত করুক...।

যার যার জায়গা থেকে চোখের সামনে অপরাধ মুলক কিছু দেখলে প্রতিবাদ করি, তাই বখাটেরা ভয় পেয়ে আর খারাপ কাজ করবে না।

জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করছি এই বখাটেসহ অনান্য বখাটেদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

#হোক প্রতিবাদ #ভিডিও রিপোর্টার নওশাদ রানা সানভী



#প্রিয়_টাঙ্গাইল_জেলা_ইউটিব_চ্যানেল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এ যেন ধূলার স্বর্গ



ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ নিদিষ্ট সময়ে মধ্যে

শেষ না হওয়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে

এই মহাসড়কে চলাচলা করা হাজার হাজার মানুষ ও স্থানীয়রা।



এখনো জামুর্কী,নাটিয়াপাড়া,বা ঐখোলা, আন্ডারপাসে কাজ শেষ না হওয়ায় উক্ত

স্থানের আশেপাশে পাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং

ব্যবসা প্রতিষ্ঠান ও জনসেবা মূলক প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারীগণ মহাসড়ক পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে  এছাড়া ধূলায় অতিষ্ঠ জনজীবন।

করটিয়া হাট বাইপাসেও ধূলায় পড়তে হয়

বাস যাত্রীদের। এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা ও বাসে চলাচলকারী

যাত্রীরা।



#ভিডিও : শেখ নাসির উদ্দিন

#প্রিয়_টাঙ্গাইল_জেলা_ইউটিব_চ্যানেল

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪লেগুনা যাত্রী নিহত



টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ট ভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। আজ সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্প এলাকার সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই উপজেলার লোকনাথপুর গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), একই উপজেলার নিজপাড়া গ্রামের চটকু শেখের মেয়ে রাশিদা (২০) ও  টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭)। নিহতরা সবাই স্থানীয় নাসির গøাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গোড়াই হাইওয়ে থানার এসআই নাজমুল ইসলাম জানান, ‘সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা সোহাগ পাড়া এলাকায় রাস্তার পাশে দাড়ালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান লেগুনাকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৭ জন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’



#প্রিয়_টাঙ্গাইল_জেলা_ইউটিব_চ্যানেল

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ইমন ঘটনাস্থলেই নিহত



টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ইমন ঘটনাস্থলেই নিহত হওয়ার পর শাওন মিয়া (১৮) আরও এক যুবক ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিঙ্ক রোডে এ দুর্ঘটনা ঘটেছে।  এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইলে শিল্পকলা একাডেমীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সরাসরি



টাঙ্গাইলে শিল্পকলা একাডেমীর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সরাসরি। পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইলো।

টাঙ্গাইলের কুমুদিনী কলেজে সা'দত কলেজের পরীক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ

কুমুদিনী কলেজে সা'দত কলেজের পরীক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ
সরকারি সা'দত কলেজের অনার্স তৃতীয় বর্ষের যেসব শিক্ষার্থীরা এ'বছর কুমুদিনী কলেজে পরীক্ষা দিচ্ছেন তারা কুমুদিনী কলেজের শিক্ষকদের বিরুদ্ধে অন্যায়ভাবে হয়রানি ও পরীক্ষার্থীদের সাথে অসৌন্যমূলক আচরণের অভিযোগ তুলছেন।

জানা যায়, এ'বছর পরীক্ষা শুরু থেকে কুমুদিনীর শিক্ষকরা সা'দত কলেজের পরীক্ষার্থীদের সাথে এমন বিমাতৃসুলভ আচরণ শুরু করেন। তুচ্ছ কারনে খাতা আটকিয়ে রাখা এবং সা'দত কলেজ এবং পরীক্ষার্থীদের পরিবার কেন্দ্র করেও নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেন।
হলে ঢুকে অনেক শিক্ষিকাই মোবাইলে কথা বলা শুরু করেন এবং কলিগদের সাথে নানারকম গল্পগুজব করতে থাকেন।

গত ১৫ তারিখ ০৬ নং ভবনের ৬০২ নং রুমের একজন শিক্ষিকা পাশের রুমের গার্ড আরেকজন শিক্ষকের সাথে হলের দরজার সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় একজন ছাত্র দাঁড়িয়ে এক্সট্রা পেইজ চাইলে জনৈকা শিক্ষিকা রেগে যান এবং বলেন, 'বেয়াদপের মতো সিটে দাঁড়িয়ে খাতা চাও কেন? এখানে এসে নিয়ে যাও। সারাদিন ক্লাস করে বিকেলে আবার তোমাদের পরীক্ষা নিতে হবে! আমাদের এতো দায় পড়ছে?'

এখানে উল্লেখ্য, প্রতিটা পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য সরকার আপনাদের আলাদা টাকা দেয়। আপনারা মাগনা পরীক্ষা নেন না।

শুরু থেকেই বিভিন্ন রুমে পরীক্ষার্থীদের খাতা ৩০ মিনিট পর্যন্ত আটকে রাখা হয়।
শ্রদ্ধেয় শিক্ষক, আপনারা জাতির বিবেক, শিক্ষিত মানুষ! ৪ ঘন্টা পরীক্ষার মাঝে ৩০ মিনিট আটকে রাখলে একটা ছাত্র/ছাত্রীর হাতে আর লেখার জন্য কতোটুকু সময় থাকে? আপনার আটকে রাখা এই ৩০ মিনিটের জন্য একজন ছাত্র/ছাত্রীর গ্রেড-ই নেমে যেতে পারে, ভেবেছেন একটা বারও?

সা'দতে পড়ার সময় যখন কুমুদিনীতে পরীক্ষা দিয়েছি তখনও শিক্ষকদের এমন আচরণ দেখেছি। তবে তারা আকার ইঙ্গিতে এমন আচরণ করতেন। এভাবে সরাসরি এ্যকশনে নামেননি কখনো।

সা'দত কলেজের শিক্ষার্থীরা নেহাতি ভদ্র এবং শিষ্ঠাচার জানে বলে আপনাদের এখনো চুড়ান্ত অপমানের মুখে পড়তে হয়নি। দেশের অন্যান্য কলেজের মতো হলে পরীক্ষার হলেই আপনারা এসব আচরণের জবাব পেতেন।

জানি না এই হিংসাত্মক আচরণ কেন! তবে কোন কারণ থাকলে দুই কলেজের কর্তৃপক্ষ একত্রে বসে এর সমাধান করা উচিৎ। নাহলে আপনাদের এমন আচরণে অনেক শিক্ষার্থীরই রেজাল্ট খারাপ হতে পারে, শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। আপনারা সম্মান এবং শ্রদ্ধার পাত্র। আশা করি সেই জায়গাটুকু ধরে রাখতে ছাত্রদের সহযোগীতা করবেন।

টাঙ্গাইলে পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালালো চালক

টাঙ্গাইলে পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালালো চালক

মধুপুর জাতীয় উদ্যান সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নেই।

মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল।

মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের জীববৈচিত্র্যের অন্যতম আকর্ষণ। মধুপুর জাতীয় উদ্যান (Madhupur National Park) ঢাকা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরত্বে টাঙ্গাইলে মধুপুর উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল জেলা থেকে মধুপুর উদ্যানের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার। শাল গাছ এই বনের প্রধান আকর্ষণ এবং ধারণা করা হয় এই বনাঞ্চল কয়েক’শ বছরের পুরাতন। মধুপুর জাতীয় উদ্যানটি ১৯৬২ সালে বন বিভাগের আওতাধীন আসে এবং ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইনের অধীনে বাংলাদেশ সরকার ১৯৮২ সালে মধুপুর বনকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতীয় মধুপুর উদ্যানের আয়তন প্রায় ৮৪,৩৬৬ হেক্টর। উদ্যানের পাশ দিয়ে প্রবাহমান বংশী নদী উদ্যানকে দিয়েছে ভিন্নমাত্র। জাতীয় এ উদ্যানের ভেতরে এবং বাইরে দেখা মিলে গারো, কোচ, বামনসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের।

মধুপুর জাতীয় উদ্যানে আছে নানান প্রজাতির লতাগুল্ম ও বৃক্ষরাজি, যার মধ্যে শাল, বহেড়া, আমলকি, হলুদ, আমড়া, জিগা, ভাদি, অশ্বথ, বট সর্পগন্ধা, শতমূলী, জয়না, বিধা, আজুকি/হারগাজা, বেহুলা ইত্যাদি অন্যতম। সবুজ অরণ্যের প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মধুপুর জাতীয় উদ্যানে আছে প্রায় ১১ প্রজাতির স্তন্যপায়ী, ৭ প্রজাতির সরীসৃপ, ৪ প্রজাতির উভচর এবং ৩৮ প্রজাতির পাখি। এর মধ্যে মুখপোড়া হনুমান, চিত্রা হরিণ, মায়া হরিণ, পেঁচা, কাঠ ময়ূর, বন মোরগ, লাল মুখ বানর, বন্য শুকর ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

মধুপুর উদ্যানে লহরিয়া বন বিট কার্যালয় সংলগ্ন একটি হরিণ প্রজনন কেন্দ্রে আছে এবং এর পাশে রয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার আছে। পর্যবেক্ষণ টাওয়ারের চূড়ায় উঠে বনের পুরোটা সৌন্দর্য একনজরে উপভোগ করা যায়।

আরো যা যা রয়েছে মধুপুর জাতীয় উদ্যানে

জাতীয় মধুপুর উদ্যানে রয়েছে জুই ও চামেলী বাগান, দোখলা রেস্ট হাউজ, বকুল কটেজ, চুনিয়া কটেজ এবং দুটি পিকনিক স্পট। আরো আছে একটি ছোট্ট বাজার ও বেশকিছু আদিবাসী পল্লী। এছাড়াও এখানে আদিবাসীদের নিজস্ব তাঁতে তৈরী বিভিন্ন ধরণের রেশম বস্ত্রের কারিতাস নামে একটি বিক্রয় কেন্দ্র রয়েছে।

যেভাবে যেতে হবে

ঢাকা থেকে শুধুমাত্র সড়কপথে মধুপুর উদ্যানে যেতে হয়। ঢাকার মহাখালি বাস টার্মিনাল থেকে বিনিময় ও শুভেচ্ছা পরিবহন নামে দুটি বাস সার্ভিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুটে চলাচল করে। এ দুটি পরিবহনের ভাড়া জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা।

কোথায় থাকবেন

ঢাকা থেকে সাধারণত দিনে গিয়ে দিনেই মধুপুর উদ্যান দেখে ফিরে আসা যায়। থাকার জন্য মধুপুর উদ্যানের ভেতরে দোখলা নামক স্থানে গড়ে তোলা হয়েছে দোখলা রেস্ট হাউজ। এছাড়াও জলই, বকুল, মহুয়া ও চুনিয়া নামে আরো চারটি কটেজে অনুমতি নিয়ে থাকতে পারবেন। এই কটেজগুলোতে রাত্রিযাপনের সকল সুযোগ সুবিধা রয়েছে।

দোখলা রেস্ট হাউজে রাত্রিযাপন করতে চাইলে সহকারী বন সংরক্ষক (উত্তর 01914-517256) অথবা টাঙ্গাইল বিভাগীয় বন কার্যালয় (0921-63524) থেকে অনুমতি ও বুকিং নিশ্চিত করতে হয়।

মধুপুর জাতীয় উদ্যান ভ্রমণ পরামর্শ

বনে ভ্রমণের ক্ষেত্রে হালকা কাপড় ও জুতা পরিধান করুন।

সানগ্লাস, টুপি, দূরবিন, ছাতা এবং পানির বোতল সঙ্গে রাখুন।

মধুপুর বনে ভ্রমণের সময় যথাসম্ভব নীরবতা বজায় রাখুন।

বনের যত্রতত্র প্লাস্টিক প্যাকেট, বোতল ফেলবেন না।

সংগৃহীত

এছাড়াও বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগকে সহযোগিতার জন্য রয়েছে দুইটি সিএমসি (কো-ম্যানেজমেন্ট কমিটি)। সিএমসি ভ্রমনকারীদেরও সার্বিক সহযোগিতা করতে পারবে।

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইল সদর হাসপাতালের ম্যাটস স্টুডেন্ট নিহতের ঘটনাকে কেন্দ্র করে, স্টু...

তিন ইউনিয়নের এর একমাত্র সংযোগের বাঁশের সেতুই শেষ ভরসা

 উন্নয়নের সময়েও গত প্রায় ৫ বছর বা এর অধিক সময় ধরে এভাবেই বাঁশের সেতু হয়ে পড়ে আছে তিন ইউনিয়ন এর সংযোগ করা এই সেতুটি! গয়হাটা থেকে ভাড়রা ইউনিয়ন ভায়া সিংজোড়া এলাকা অপরদিকে সহবতপুর ইউনিয়ন সংযোগ স্থাপন করেছে এই একটি সেতু। সেতুর এক পাশে যেমন গয়হাটা ইউনিয়ন অপর পাশে সহবতপুর ইউনিয়ন অবস্থিত। 

বাটরা করবস্থান সংলগ্ন বিশেষ এই সেতুর পরিচর্যা করা হয় বাঁশ দিয়েই যদিও  ব্রীজ নির্মাণ করার উদ্যোগ চোখে পড়েনি আজ অবদি। বর্ষা মৌসুমে ভোগান্তির শেষ নেই। প্রতিদিন স্কুল ছাত্রছাত্রী সহ প্রায় শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে এই পথে। 

যেহেতু দুই ইউনিয়ন এর মাঝে এই সেতুর অবস্থান, উন্নয়ন করতে হলে দুই ইউনিয়ন এর জনপ্রতিনিধির যৌথ উদ্যোগে একমাত্র এটির উন্নয়ন সম্ভব। স্থানীয় এলাকাবাসী আশাবাদী দ্রুত সংস্কার হবে এই সেতুর। 

তাং - ১৬/০২/২০২০ ইং

#সহবতপুর #ভাড়রা #বাটরা #গয়হাটা 
#আমাদের #সংবাদ #নাগরপুর 


শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০

প্রেমের টানে নেপালি তরুনী এখন টাঙ্গাইলে সখিপুরে

হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে খাদিজা

প্রেমের টানে নেপাল থেকে এবার টাঙ্গাইলের সখীপুরে এসেছে সানজু কুমারী খাত্রী (২০) নামের এক তরুণী। ভালোবেসে বিয়ে করেছেন কাকাড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন কবিরের প্রবাসী ছেলে নাজমুল হোসেনের সঙ্গে। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে খাদিজা।
সানজু কুমারী খাত্রী (২০) নামের ওই তরুণী প্রায় চার বছর ধরে মালয়েশিয়া একটি কোম্পানিতে কাজ করার সময় নাজমুলের সঙ্গে চেনা জানা ও প্রেমের সম্পর্ক হয়। বাংলাদেশে আসার পর তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঙালী নারীর মতো স্বাভাবিক কাজ-কর্ম করছেন তিনি। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে সানজু কুমারী খাত্রী থেকে তার নাম রাখা হয়েছে খাদিজা। তিনি বাঙালী আচার আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যায় আছে। বাংলা ভাষা বুঝে কিন্তু বলতে কিছুটা সমস্যা হয় বলে জানায় নাজমুল। নেপালি আদালতেও তাদের বিয়ে হয়েছে। তারপর টাঙ্গাইল আদালতের মাধ্যমে কোর্ট মেরেজ করেন এবং স্থানীয় এক নিকাহ রেজিস্টার দিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়েছে। নেপালের কাঠমুন্ডু শহরেই মেয়েটির বাড়ি সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে নাজমুলের হাত ধরে বাংলাদেশে আসে।
সাংবাদিকদের প্রশ্নে খাদিজা আক্তারের নেপালি ভাষার অনুবাদ করে নাজমুল বলেন, বাংলাদেশর সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। নাজমুলকে অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না।
নাজমুল বলেন, একটি হিন্দু মেয়ে আমাকে ভালোবেসে মুসলমান হয়ে আমাকে বিয়ে করেছে এবং দেশ ত্যাগ করে বাংলাদেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
নাজমুলের বাবা হুমায়ুন কবির বলেন, ছেলের বউ দেখে আমরা খুব খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইলে এবারও মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস।

টাঙ্গাইলে এবারও মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবসটি পালন করা হয়। তিন থেকে ছয় বছর বয়সী সন্তানদের নিয়ে দেড় শতাধিক মা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। পরে মায়ের জন্য ভালোবাসার স্লোগান দিয়ে শিশুরা তাদের মায়েদের গলায় মেডেল পরিয়ে দেয়। এসময় মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। সন্তানের কাছে এমন শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। শিশুরাও হয়েছে আনন্দিত।মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এই স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী বলেন, ‘ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা জন্য নয়। এই মানসিকতার পরিবর্তন দরকার। ভালোবাসার মাহাত্ম্য বোঝাতে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে চতুর্থবারের মতো ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।’মায়ের গলায় মেডেল পরিয় দেয় শিশুরা

অনুষ্ঠানে অংশ নেয়া অভিভাবক তাসলিমা আক্তার বলেন, ‘এ রকম উদ্যোগ একটি শিশুর মানসিক বিকালে বিশেষ ভূমিকা রাখবে। শিশুরা বড় হয়ে জানবে ভালোবাসা দিবস শুধু বন্ধু বান্ধব, প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। এই দিনে বাবা-মাকেও সময় দিতে হবে। তাদের প্রতি ভালোবাসা নিবেদন করতে হবে। আর এই অনুষ্ঠান থেকে নতুন প্রজন্মের শিশুরা তাদের পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য ও শ্রদ্ধা করতে শিখবে।’

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

শালিয়াবহ এক ৪র্থ শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রীর ধর্ষণকারীর গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল শালিয়াবহ নয়াপাড়া গ্রামের শালিয়াবহ চৌরাস্তা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণকারীর দ্রুত গ্রেফতার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবিতে আজ সকালে শালিয়াবহ চৌরাস্তা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক/ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় লোকজন মানববন্ধন করেন।

আমাদের দাবি একটাই ,ধর্ষকের ফাঁসি চাই।
ঘাটাইল থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধর্ষককে দ্রুত গ্রেফতার করুন ।

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে চারজন অগ্নিদগ্ধ হয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে চারজন অগ্নিদগ্ধ হয়েছে।
আজ বুধবার (১২ই ফ্রেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডে একটি চা
স্টলে এ দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস
ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিদগ্ধরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে
আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের
ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল
হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর
রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিয়ে যায়। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত
চিকিৎসক তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর
বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলে সিলিন্ডার
গ্যাসে চা জাল হচ্ছিল। এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার একটি
সিলিন্ডারে গ্যাস আছে কিনা চেক করার জন্য মুখা খুলা হয় তখন সেখান থেকে
গ্যাস বের হয়ে চায়ের দোকানে আগুন লেগে যায়। এতে চা স্টলের দোকানদারসহ ৪জন অগ্নিদগ্ধ হয়।

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০

কবিতা অমর সঙ্গী। কবি তুলোশী চক্রবর্তী

অমর সঙ্গী
তুলোশী চক্রবর্তী
______________
চলার পথে ঘটে যদি ব্যাঘাত
আসে যদি শত আঘাত
তবু পুরন করবো তোমার মনের সাধ
তুমি ছেড়ো নাকো আমার হাত,
যদি আমায় গ্রাস করে ব্যর্থতার অনল
তবু বিশ্বাসে তোমার প্রতি থাকবো অটল,
তুমি মুখ আর রেখো না মলিন
তোমার সুখের হিতে নিজেকে করেছি বিলীন,
জীবন যুদ্ধে করে লড়াই
যতটুকু সুখ কুড়িয়ে পাই
উৎসর্গ করবো তা তোমার পরিতোষে
আমি আনন্দ দেখতে চাই তোমার প্রতি কোষে কোষে,
ও আমার অমর সঙ্গী যেয়োনা আমায় ছেড়ে
আমিযে এ প্রেম রাখতে চাই অমরতায় স্বর্গীয় করে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইল জেলা পাকুটিয়া জমিদার বাড়ী ইতিহাস ঐতিহ্য


 পাকুটিয়া জমিদার বাড়ী (৩)
Pakutia Zamindar Bari

ঊনবিংশ শতাব্দীর শুরুতে কলকাতা থেকে রামকৃষ্ণ সাহা মন্ডল নামে একজন ধনাঢ্য ব্যাক্তি টাঙ্গাইল জেলার পাকুটিয়ায় এসে ইংরেজদের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হয়ে পাকুটিয়ায় জমিদারী শুরু করেন।

তাঁর ছিল দুই ছেলে বৃন্দাবন ও রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ ছিলেন নিঃসন্তান এবং বৃন্দাবন চন্দ্রের ছিল তিন ছেলে। এরা হলেন- ব্রজেন্দ্র মোহন, উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন। বৃন্দাবনের মেজছেলে উপেন্দ্রকে তাঁর কাকা নিঃসন্তান রাধা গোবিন্দ দত্তক নেন।

১৯১৫ সালের ১৫ই এপ্রিল প্রায় ১৫ একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্ভোদন করা হয় একই নকশার পর পর তিনটি প্যালেস বা অট্টালিকা। তখন জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত ছিল।

প্রতিটি জমিদার বাড়ীর মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলংকরণে কারুকার্য মন্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারী মূর্ত্তি এবং সাথে এক মূয়ূর সম্ভাষণ জানাচ্ছে অথিতিকে। এছাড়া দ্বিতীয় তলার রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে পাঁচ ফুট পর পর বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্ত্তি।

জমিদার বাড়ির সামনে বিশাল মাঠ আর মাঠের মাঝখানে রয়েছে টিনের তৈরি দ্বিতল নাচঘর।

তিন ভাই নিজেদের প্যালেস তৈরীর পর ১৯১৬ খ্রিঃ তাঁরা তাঁদের পিতা বৃন্দাবন এবং কাকা রাধা গোবিন্দের যৌথ নামে বৃন্দবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় (বিসিআরজি) প্রতিষ্ঠা করেন।

দেশ বিভাগের পরে তৎকালীন সরকার কর্তৃক পুরো সম্পদ অধিগ্রহণের পর ১৯৬৭ সালে এই সম্পদের উপর গড়ে তোলা হয় বিসিআরজি ডিগ্রী কলেজ।

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'15.8"N 89°59'16.9"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং

টাঙ্গাইলে টাঙ্গাইলের মুক্তিযুদ্বের ইতিহান সংরক্ষনের বধ্যভূমি সংস্কার ওস্...



টাঙ্গাইলের মুক্তিযুদ্বের ইতিহান সংরক্ষনের বধ্যভূমি সংস্কার ওস্মৃতিস্তম্ভ। নির্মান

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০

এ কেমন ভাল্লুকের দৌড়! খুব মজার!!! অসাধারন পারফরমেন্স!!! যে প্রথম হয়েছে ত...





এ কেমন ভাল্লুকের দৌড়! খুব মজার!!! অসাধারন পারফরমেন্স!!! যে প্রথম হয়েছে তার সাক্ষাৎকার নেয়া দরকার সে কিভাবে এত ভালো পারফরমেন্স করলো।

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ৯১এর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে আওয়ামী লীগের বড় নেতা

  মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বিষয়টা রাজনীতিবিদদের জন্য বেদনাদায়ক হলেও চরম সত্যি যে, যারা আওয়ামী লীগের দূর্দীনে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধ...