আজ বুধবার (১২ই ফ্রেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডে একটি চা
স্টলে এ দূর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস
ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিদগ্ধরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে
আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের
ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল
হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর
রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।
স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স নিয়ে যায়। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত
চিকিৎসক তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর
বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলে সিলিন্ডার
গ্যাসে চা জাল হচ্ছিল। এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার একটি
সিলিন্ডারে গ্যাস আছে কিনা চেক করার জন্য মুখা খুলা হয় তখন সেখান থেকে
গ্যাস বের হয়ে চায়ের দোকানে আগুন লেগে যায়। এতে চা স্টলের দোকানদারসহ ৪জন অগ্নিদগ্ধ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন