ছবিতে যে ছেলে এবং মেয়েটিকে দেখছেন তারা দুজনেই স্বামী-স্ত্রী, সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল কিন্তু মেয়েটির সঠিক বয়স না হওয়ার কারণে শুধুমাত্র ধর্মীয় ভাবে কলেমা পড়িয়ে বিয়ে হয়েছিল কিন্তু সরকারিভাবে কোনো রেজিষ্টেশন হয়েছিল না। ছেলেটি দেশের বাইরে মালয়েশিয়াতে কর্মজীবী ছিল তখন থেকে পারিবারিকভাবে মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল, ছেলেটি মেয়েটিকে ছোট থেকে লেখাপড়া করিয়ে নিজ খরচে স্বাবলম্বী করে তারপরে বিয়ে করেছে, বিয়ের পর ছেলেটি আবার দেশের বাহিরে চলে যায়।
ছেলেদের কাছ থেকে মেয়েটির পরিবার স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়, এরপরে এই ছেলেটির সঙ্গে কোনোরকম ছাড়াছাড়ি বা তালাক না নিয়েই মেয়েটির পরিবার লোভের বশবর্তী হয়ে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।
এলাকাবাসী বাধা দিতে চাইলে মেয়ের পরিবার অন্য এলাকায় নিয়ে মেয়েটিকে বিয়ে দেয়, ছেলেটি বিভিন্ন মহলে এর সঠিক বিচার চাইলে প্রভাবশালী মহল অদৃশ্য কারণে মেয়েটির পরিবারের পক্ষ নিয়ে কথা বলে, ওই এলাকার প্রভাবশালী চেয়ারম্যান মেয়েটির আত্মীয় হওয়ার কারণে।
এরপরে ছেলেটি নিরুপায় হয়ে আমাদের মানবাধিকার সংস্থার #অপরাধ_দমনে_মানবাধিকার_সংস্থা" শরণাপন্ন হয়, আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ছেলেটির পাশে আছি, সঠিক বিচার আপনাদের কাছে প্রত্যাশা করছি। আশাকরি আপনারাও ছেলেটির পাশে থাকবেন।
টাঙ্গাইলের গোপালপুরে আজগড়া গ্রামে শতাধিক পরিবার ব্রিজ ও রাস্তার অভাবে চরম ভোগান্তিতে
মোঃ রাশেদ খান মেনন (রাসেল)/ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের শতাধিক পরিবার ব্রিজ রাস্তার অভাবে চরম ভোগান্তিতে রয়েছে।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, আজগড়া (নয়াপাড়া) গ্রামটি অনেক বছর যাবৎ অবহেলিত। সারাদেশের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন হলেও এই এলাকাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামের মাঝখানে একটি খাল রয়েছে। খালের বেশ কিছু অংশ প্রভাবশালীরা দখল করে বাড়িঘর ও মাঝে মাঝে বাধ দিয়ে পুকুর করে রেখেছে। খালটি উত্তর-দক্ষিণমুখী হওয়ায় পূর্ব এবং পশ্চিম পাড়ে একটি রাস্তা অনেক দিন আগে থেকেই জনগণ চলাচল করে আসছে। খালটির পশ্চিম পাশের পাকা রাস্তার সাথে এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পায়ে হাঁটার সরু রাস্তা ও বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে এলাকাবাসীকে চলাচল করতে হয়। প্রতিবছর বন্যার কারণে রাস্তায় পানি ওঠে এবং কাদা মাটির কারণে জনগণের পায়ে হেঁটে চলাচল খুবই কষ্ট হয়। ওই গ্রামের সরু কাঁচা রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ছাপড়া মসজিদ রয়েছে। রাস্তা ও ব্রিজ না থাকার কারণে নামাজ পড়তে যাতায়াত করা মুসল্লিদের ভোগান্তির শেষ নেই। একটু বৃষ্টি হলেই কাদা সহ নানা প্রকার সমস্যা হয় এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার অর্থাৎ ২ নং হাদিরা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম এ ব্যাপারে সংসদ সদস্য, চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন অনেক বছর যাবৎ এই গ্রামবাসী ব্রিজ ও রাস্তা না থাকার কারণে চরম ভোগান্তিতে রয়েছে। ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ ইব্রাহিম খলিল বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে ছেলে মেয়েদের স্কুলে যেতে সমস্যা হয়। কেউ অসুস্থ হলে হাসপাতলে কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কেউ মারা গেলে লাশ কবরস্থানে নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোঃ আসাদুল হক মাসুম বলেন ব্রিজ ও রাস্তা না থাকার কারণে আমাদের ব্যবসায়ীক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই এলাকার বাসিন্দা বেলাল হোসেন, জামাল মিয়া ও হাবিবুর রহমানের সাথে কথা হয়। তারা বলেন রাস্তা করার জন্য যদি জমি প্রয়োজন হয়, তবে আমরা সে জমি দিতেও রাজি আছি। আমরা চাই এলাকায় একটি ব্রিজ ও রাস্তার মাধ্যমে আমাদের এই গ্রামের মানুষকে যেন এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়। ওই গ্রামের মোঃ হোসেন আলী ও শামসুল হক বলেন এ ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ব্যাপক উন্নয়ন করছে। আমরা চাই রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের মাধ্যমে আমাদের গ্রামেও যেন উন্নয়নের ছোঁয়া লাগে। একটি ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।