টাঙ্গাইলে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড
টাঙ্গাইলের মির্জাপুরে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড দিয়েছেন টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা ফারহানা ফেরদৌস। আজ দুপুরে এ দন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো ছেলে জহুরুল ইসলাম (৫৫), তার সহযোগী লুকিমুদ্দিন (৪০), আব্দুল মান্নান (৪০) ও আসাদুজ্জামান মিয়া (৪২)। আসামীদের সবাই পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাগুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল আওয়ালের সাথে তারই ছেলে জহুরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাত ১টার দিকে ছেলে জহুরুলসহ দন্ডপ্রাপ্ত তার সহযোগীরা আওয়ালের ঘরে প্রবেশ করে ব্লেড দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে হত্যা করে। এ ঘটনায় মির্জাপুর থানার তৎকালীন উপ পরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদি হয়ে একই বছরের ১ আগস্ট একটি হত্যা মামলা করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক এই দন্ডাদেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন